মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৩৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: যুলমের প্রতিদানে ক্ষমা করা এবং এর ফযীলত সম্পর্কে
৩৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি চুক্তিবদ্ধতা জনিত সমস্যা থেকে কাউকে মুক্ত করবে, কিয়ামতের দিন আল্লাহ তার সব সমস্যা দূর করে দেবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في العفو عن المظالم وفضله
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أقال عثرة (7) أقاله الله يوم القيامة
হাদীসের ব্যাখ্যা:
কোন জিনিস বিক্রি করে অথবা ক্রয় করে মানুষ ফেরত প্রদান বা ফেরত গ্রহণ তখনই চায় যখন অনুভব করে যে, আমার থেকে ত্রুটি হয়েছে, আর এ বিষয়ে আমি লোকসানে পড়েছি এবং অন্য পক্ষ লাভে রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় পক্ষ বিষয়টি বাতিল করে ফেরত গ্রহণে সম্মত হওয়া নিঃসন্দেহে ইসার বা অন্যকে প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীতে এ প্রাধান্য প্রদানেই উৎসাহিত করেছেন। এরূপ প্রাধান্য প্রদানকারীকে সুসংবাদ শুনিয়েছেন যে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার ত্রুটি আর গুনাহসমূহ ক্ষমা করবেন। নিঃসন্দেহে এটা বিরাট ফলপ্রসূ ব্যাপার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)