মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ২
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
২. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে প্রবেশ করেছিলাম, সে সময় তিনি রশি দিয়ে তৈরী একটি খাটের উপর শুয়েছিলেন এবং তার মাথার নীচের বালিশ ছিল চামড়ার তৈরী এবং এর ভিতরে ছিল খেজুর গাছের আঁশ, সে সময় তাঁর কাছে একদল সাহাবী এবং উমর (রা) প্রবেশ করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বিছানায় একটু ঘুরে বসলে 'উমর (রা) তার পাশে ও খাটের মাঝে কোন কাপড় দেখতে পাননি। বরং তিনি দেখলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পার্শ্বদেশে রশির দাগ পড়ে গেছে তা দেখে তিনি কান্না শুরু করলেন। নবী করীম (ﷺ) জিজ্ঞেস করলেন, উমর তুমি কাঁদছ কেন? তিনি বললেন, আল্লাহর শপথ! আপনি কিসরা ও কায়সারের চেয়ে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তা আমি জানি, তারা উভয়েই দুনিয়াতে বিলাস-বাসনে জীবন যাপন করছে, আর আমি আপনাকে কোন স্থানে বাস করতে দেখলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি জেনে খুশী হবে যে, এসব পার্থিব বিলাশ ও খেল-তামাশা দুনিয়াতে তাদের জন্য। আর আমাদের জন্য পরকালে রয়েছে স্থায়ী সুখ শান্তি তখন 'উমার (রা) বলেন, এরূপই হবে? জবাবে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ এরূপই হবে।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أنس بن مالك قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو على سرير مضطجع مرمل بشريط (6) وتحت رأسه وسادة من أدم (7) حشوها ليف فدخل عليه نفر من أصحابه ودخل عمر فانحرف رسول الله صلى الله عليه وسلم انحرافة فلم ير عمر بين جنبيه وبين الشريط ثوبا وقد اثر الشريط بجنب رسول الله صلى الله عليه وسلم فبكى عمر فقال النبي صلى الله عليه وسلم ما يبكيك يا عمر؟ قال والله الا أن اكون اعلم أنك أكرم على الله عز وجل من كسرى وقيصر وهما يعبثان (1) في الدنيا فيما يعبثان فيه وأنت يا رسول الله بالمكان الذي أرى فقال النبي صلى الله عليه وسلم أما ترضى أن تكون لهم الدنيا (2) ولنا الآخرة قال عمر بلى قال فإنه كذاك