মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ৫
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৫. 'আলী ইবনে রিবাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আমর ইবন 'আস (রা) কে বলতে শুনেছি, আল্লাহর শপথ। তোমরা এমন বস্তুর প্রতি অধিক আগ্রহশীল হয়ে সকাল সন্ধ্যায় উপনীত হয়েছে, যা রাসূলুল্লাহ (ﷺ) পরিত্যাগ করতেন। তোমরা দুনিয়ার প্রতি আগ্রহী হয়েছ, অথচ রাসূলুল্লাহ (ﷺ) দুনিয়া বিমুখ ছিলেন। আল্লাহর শপথ করে বলছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এমন কোন রাত্রি যাপন করেননি, যেখানে তাঁর অভাব তাঁর সম্পদের চেয়ে অধিক ছিল। বর্ণনাকারী বলেন, 'আমর ইবন 'আস (রা) কে রাসুলের কোন কোন সাথী বললেন, তিনি ঋণগ্রস্ত থাকতেন। অন্য বর্ণনাকারী বলেন, আল্লাহর শপথ। রাসূল (ﷺ)- এর উপর তিনদিন এমন অতিবাহিত হয়নি, যেখানে তার সম্পদের চেয়ে তার অভাব অধিক ছিল না। অন্য বর্ণনায় 'আমর ইবন 'আস (রা) মিশরে ভাষণ দিতে গিয়ে বললেন, তোমরা তোমাদের নবীর পথ থেকে অনেক দূরে চলে গেছ। তোমাদের নবী দুনিয়া বিমুখ ছিলেন, আর তোমরা দুনিয়ার প্রতি অধিক লোভী হয়েছ।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن علي ابن رباح قال سمعت عمرو بن العاص رضي الله عنه يقول لقد اصبحتم وأمسيتم ترغبون فيما كان رسول الله صلى الله عليه وسلم يزهد فيه أصبحتم ترغبون في الدنيا وكان رسول الله صلى الله عليه وسلم يزهد فيها والله ما أتت على رسول الله صلى الله عليه وسلم ليلة من دهره إلا كان الذي عليه أكثر مما له قال فقال له بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم يتسلف (وقال غير يحيى) (7) والله ما مر برسول الله صلى الله عليه وسلم ثلاثة من الدهر إلا والذي عليه أكثر من الذي له (ومن طريق ثان) حدثنا عبد الله بن يزيد (8) قال حدثنا موسى (9) قال سمعت أبي يقول سمعت عمرو بن العاص يخطب الناس بمصر يقول ما أبعد هديكم من هدى نبيكم صلى الله عليه وسلم أما هو فكان أزهد الناس في الدنيا وأما أنتم فأرغب الناس فيها