মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
২. বারা' সালিতী, তিনি নুকাদা আল-আসাদী (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এক ব্যক্তির নিকট থেকে একটি উষ্ট্রী ধার আনার জন্য পাঠান, কিন্তু সে ব্যক্তি তাঁকে ধার দিলো না। অতঃপর তিনি আমাকে আরেক ব্যক্তির নিকট পাঠান, সে তাঁর জন্য একটি উষ্ট্রী পাঠিয়ে দিলো, রাসূলুল্লাহ (ﷺ) যখন নুকাদাকে উষ্ট্রীটি চালিয়ে আসতে দেখেন, তখন বলেন, হে আল্লাহ্! তুমি এতে বরকত দাও এবং যে ব্যক্তি এটা পাঠিয়েছে তাকেও বরকত দান কর। নুকাদা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, যে ব্যক্তি এই উষ্ট্রী নিয়ে এসেছে, তার জন্যও দু'আ করুন। এরপর তিনি নির্দেশ দিলে উন্ত্রীর দুধ দোহন করা হলো এবং তা পরিমাণে পর্যাপ্ত হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আল্লাহ্। অমুক ব্যক্তির ধন ও সন্তান বৃদ্ধি করুন। আর সে ছিল প্রথম নিষেধকারী। আর যে ব্যক্তি উষ্ট্রীটি পাঠিয়েছে তাকে দৈনিক হারে রিযিক দিন। অর্থাৎ উটের মালিক, যে তা পাঠিয়েছে।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن البراء السليطي عن نقادة الأسدي أن رسول الله صلى الله عليه وسلم كان بعث نقادة الأسدي إلى رجل يستمنحه (8) ناقة له وأن الرجل رده فأرسل به إلى رجل آخر سواه فبعث إليه بناقة فلما أبصر بها رسول الله صلى الله عليه وسلم قد جاء بها نقادة يقودها قال اللهم بارك فيها وفيمن أرسل بها قال نقادة يا رسول الله وفيمن جاء بها قال وفيمن جاء بها فأمر بها رسول الله صلى الله عليه وسلم فحلبت فدرت فقال رسول الله صلى الله عليه وسلم اللهم أكثر مال فلان وولده يعني المانع (1) الأول اللهم اجعل رزق فلان يوما بيوم يعني صاحب الناقة الذي ارسل بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান