মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৯
সলাত অধ্যায়
সালাতের সময়সমূহ
১৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: বসে বসে কেউ কেউ সূর্যের আলো হলদে বর্ণ ধারণ করা পর্যন্ত অপেক্ষা করে, এমনকি সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝামাঝি এলে সে দাঁড়িয়ে চারটি ঠোকর দেয়। এতে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে। আর এটাই হল মুনাফিকের সালাত। (মুসলিম)
کتاب الصلوٰۃ
وَعَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ ، يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ ، قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا ، لَا يَذْكُرُ اللهَ فِيهَا إِلَّا قَلِيلًا » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
বিশেষ কোন উযর ব্যতীত আসরের সালাত এতটুকু বিলম্বে আদায় করা যাতে সূর্যের রং হলুদ বর্ণ ধারণ করে এবং মুসল্লী মোরগের ঠোঁট দ্বারা আহার করার ন্যায় তাড়াতাড়ি করে চার রাকা'আত সালাত আদায় করে, যাতে নামমাত্র আল্লাহর যিকর থাকে-এ হল মুনাফিকের সালাত। মু'মিনের জন্য উচিত, প্রতিটি নামায-বিশেষ করে আসরের নামায- সঠিক সময়ে এবং স্বস্তির সাথে আদায় করা। এখানে খুব দ্রুত রুকু-সেজদা করার অবস্থাকে মোরগের ঠোকরের সাথে উপমা দেওয়া হয়েছে। আর এই অবস্থাটি বুঝানোর জন্য সম্ভবতঃ এর চাইতে উত্তম কোন উদাহরণ আর হতে পারে না।
"শয়তানের দুই শিংয়ের মাঝে" সূর্যের উদয় ও অস্তের কথা আরো কোন কোন হাদীসেও এসেছে। তবে আমরা যেমন শয়তানের পূর্ণ স্বরূপ জানি না, তেমনিভাবে দুই শিং এবং এর মাঝখানে সূর্যোদয় ও সূর্যাস্তের স্বরূপও আমাদের জ্ঞানের সীমার বাইরের জিনিস। কোন কোন হাদীস ব্যাখ্যাতা লিখেছেন যে, এমনও হতে পারে যে, এটা একটি উপমা কিংবা প্রবচন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)