মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২২৮
সলাত অধ্যায়
সালাতুল হাজাত (প্রয়োজন পূরণের সালাত)
২২৮. হযরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ কে যখন কোন বিষয় চিন্তাযুক্ত করত তখন তিনি সালাত আদায় করতেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ حُذَيْفَةَ كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ فَصَلَّى. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মাজীদে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন: وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ কর। (২, সূরা বাকারা: ৪৫)। আল্লাহর এ বাণীর দাবি পূরণার্থে রাসূলুল্লাহ ﷺ যখন কোন প্রকার বিপদের আশংকা করতেন তখন সালাতে মনোনিবেশ করতেন এবং তিনি স্বীয় উম্মাতকেও এ বিষয়ে সবিস্তার দিক নির্দেশনা দিয়েছেন যেমন উপরে হযরত আবদুল্লাহ্ ইবনে আবূ আত্তফা (রা.) এর হাদীসে বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)