মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩০১
সলাত অধ্যায়
রোগীর সেবা করা, সান্ত্বনা দেওয়া ও সমবেদনা প্রকাশ করা
৩০১. হযরত সাওবান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন মুসলমান যখন তার কোন রোগী মুসলমান ভাইয়ের সেবা করতে যায়, প্রত্যাবর্তন না করা পর্যন্ত সে জান্নাতের বাগানের ফল চয়ন করতে থাকে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ الْمُسْلِمَ إِذَا عَادَ أَخَاهُ الْمُسْلِمَ لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ » (رواه مسلم)