মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৪০
যাকাত অধ্যায়
সদাকা ও দান-খয়রাতের বৈশিষ্ট্য ও বরকত
৪০. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সদাকা আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে এবং মন্দ-মৃত্যু রোধ করে। -তিরমিযী
کتاب الزکوٰۃ
عَنْ أَنَسِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ.
(رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যেভাবে দুনিয়ার সবকিছুর মধ্যে- এমনকি গাছের শিকড় ও পাতার মধ্যে বিশেষ প্রভাব ও ক্রিয়া থাকে, তেমনিভাবে মানুষের ভাল-মন্দ কর্মসমূহেরও বিশেষ ক্রিয়া ও শক্তি থাকে- যা নবী-রাসূলদের মাধ্যমেই জানা যায়। এ হাদীসে সদাকা ও দান-খয়রাতের দু'টি প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছেঃ (১) যদি বান্দার কোন পদস্খলন ও পাপের কারণে আল্লাহর ক্রোধ তার প্রতি ছুটে আসতে চায়, তাহলে সদাকা এ ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং বান্দা এ কারণে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির স্থলে তাঁর সন্তুষ্টি ও দয়ার অধিকারী হয়ে যায়। (২) সদাকা মন্দ-মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। (অর্থাৎ, সদাকার কারণে তার জীবনের সমাপ্তি ভাল অবস্থায়- ঈমানের সাথে হয়।) দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, এটা ঐ ধরনের মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে- যাকে দুনিয়ায় অপমৃত্যু মনে করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান