মা'আরিফুল হাদীস
হজ্ব অধ্যায়
হাদীস নং: ১৭৩
হজ্ব অধ্যায়
হজ্বের গুরুত্বপূর্ণ কার্যসমূহ: মক্কায় প্রবেশ ও প্রথম তাওয়াফ
১৭৩. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্বে নবী করীম (ﷺ) উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করলেন। তিনি একটি মাথাবাঁকা ছড়ি দ্বারা হাজরে আসওয়াদকে ইসতিলাম করতেন। -বুখারী, মুসলিম
کتاب الحج
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : طَافَ النَّبِيُّ فِي حَجَّةِ الْوَدَاعِ ، عَلَى بَعِيرٍ ، يَسْتَلِمُ الرُّكْنَ ، بِمِحْجَنٍ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
উপরে মুসলিম শরীফের বরাতে হযরত জাবের থেকে যে হাদীসটি বর্ণনা করা হয়েছে, এতে রাসূলুল্লাহ (ﷺ)-এর তাওয়াফের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে:
ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ، فَرَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا
অর্থাৎ, তিনি হাজরে আসওয়াদকে ইসতিলাম করার পর ডান দিকে হেঁটে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন। এর প্রথম তিন চক্করে রমল করলেন, আর বাকী চার চক্করে স্বাভাবিক গতি অনুসরণ করলেন। এর দ্বারা বুঝা যায় যে, তিনি তাওয়াফ পায়ে হেঁটে করেছিলেন। আর হযরত আবু হুরায়রার এ হাদীসে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এ দু'টি বর্ণনায় কোন বিরোধ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্বে মক্কায় পৌছার পর প্রথম তাওয়াফটি পায়ে হেঁটে করেছিলেন- হযরত জাবের রাযি.-এরই উল্লেখ করেছেন। তারপর দশই যিলহজ্ব মিনা থেকে মক্কায় এসে যে তাওয়াফটি করেছিলেন, সেটা উটের উপর সওয়ার হয়ে করেছিলেন- যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং মাসআলা জেনে নিতে পারে। তাই হুযুর (ﷺ)-এর উটটি যেন সে সময় তাঁর জন্য মিম্বর হিসাবে ব্যবহৃত হচ্ছিল। আর সম্ভবত তিনি নিজের এ আমল দ্বারা একথাও প্রকাশ করতে চেয়েছিলেন যে, বিশেষ অবস্থায় সওয়ারীর উপরও তাওয়াফ করা যায়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)