মা'আরিফুল হাদীস
হজ্ব অধ্যায়
হাদীস নং: ১৭৯
হজ্ব অধ্যায়
হজ্বের গুরুত্বপূর্ণ কার্যসমূহ: মক্কায় প্রবেশ ও প্রথম তাওয়াফ
১৭৯. আবেস ইবনে রবীআ তাবেয়ী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রাযি. কে দেখেছি যে, তিনি হাজরে আসওয়াদকে চুমু দিতেন এবং বলতেন, আমি ভাল করেই জানি যে, তুমি একটি পাথর, তুমি কারও কোন উপকারও করতে পার না এবং কোন ক্ষতিও করতে পার না। আমি যদি রাসূলুল্লাহ্ (ﷺ)কে তোমাকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। -বুখারী, মুসলিম
کتاب الحج
عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ ، قَالَ : رَأَيْتُ عُمَرَ يُقَبِّلُ الْحَجَرَ ، وَيَقُولُ : « إِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ ، مَاتَنْفَعُ وَلَا تَضُرُّ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ لَمْ أُقَبِّلْكَ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত উমর রাযি. এ কথাটি এমন ঘোষণা দিয়ে ও সবার সামনে এজন্য বললেন, যাতে কোন দীক্ষাবঞ্চিত নতুন মুসলমান হযরত উমর ও অন্যান্য মুসলমানদেরকে হাজরে আসওয়াদকে চুমু দিতে দেখে এটা মনে না করে বসে যে, এ পাথরে কোন খোদায়ী গুণ অথবা ভাল-মন্দের কোন শক্তি আছে এবং এ জন্যই এটাকে চুমু দেওয়া হয়।
হযরত উমর রাযি.-এর একথা দ্বারা একটি মৌলিক বিষয় এই জানা গেল যে, কোন জিনিসের যে তাযীম ও সম্মান এ দৃষ্টিভঙ্গিতে করা হয় যে, এটা আল্লাহ ও রাসূলের হুকুম, এ তাযীম ও সম্মান যথার্থ। কিন্তু কোন মাখলুককে যদি লাভ-ক্ষতি এবং উপকার-অপকারের মালিক মনে করে এর সম্মান করা হয়, তাহলে এটা শিরকের একটি শাখা হবে এবং ইসলামে এর কোন সুযোগ ও অবকাশ নেই।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)