মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২১৬
হজ্ব অধ্যায়
মসজিদে নববীর মাহাত্ম্য ও ফযীলত
২১৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমার এ মসজিদে একাধারে এমনভাবে চল্লিশ ওয়াক্ত নামায পড়ল যে, তার একটি নামাযও ছুটে যায়নি, তার জন্য তিনটি জিনিস থেকে মুক্তির ফায়সালা লিখে দেওয়া হবে: (১) জাহান্নাম থেকে মুক্তি, (২) সব ধরনের আযাব থেকে মুক্তি, (৩) নেফাক থেকে মুক্তি। -আহমাদ, তাবারানী
کتاب الحج
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً ، لَا تَفُوتُهُ صَلَاةٌ ، كُتِبَ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ ، وَبَرَاءَةٌ مِنَ الْعَذَابِ ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ " (رواه احمد والطبرانى)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন আমল আল্লাহ্ তা'আলার কাছে বিশেষ মকবুলিয়্যত পাওয়া ও পছন্দনীয় হওয়ার কারণে বিরাট বিরাট ফায়সালার কারণ হয়ে যায়। এ হাদীসে মসজিদে নববীতে একাধারে চল্লিশ ওয়াক্ত নামায আদায় করার উপর সুসংবাদ দেয়া হয়েছে যে, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফরমান ঘোষিত হয়ে যাবে যে, এ বান্দা নেফাকের অপবিত্রতা থেকে সম্পূর্ণ পবিত্র, জাহান্নাম ও সর্বপ্রকার আযাব থেকে সে মুক্তি পেয়ে গিয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান