মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৩৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুরআন ও বিভিন্ন জাতি-গোষ্ঠীর উত্থান ও পতন
৩৯. হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: আল্লাহ্ তা'আলা এ কিতাব দ্বারা অনেক জাতিকে সমুন্নত করবেন এবং অনেককে অধঃপতিত করবেন। -মুসলিম
کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:«إِنَّ اللهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا، وَيَضَعُ بِهِ آخَرِينَ». (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদ আল্লাহ্ তা'আলার শাশ্বত গুণ, বান্দাদের জন্য তাঁর আদেশনামা ও অঙ্গীকারপত্র। এর অনুসরণ ও প্রতিজ্ঞা রক্ষা আল্লাহ্ তা'আলারই আনুগত্য ও প্রতিজ্ঞারক্ষা। পক্ষান্তরে এ থেকে বিচ্যুতি ও বিদ্রোহ আল্লাহ্ তা'আলা থেকে বিমুখ হওয়া ও অবাধ্যতার নামান্তর। আর আল্লাহ্ তা'আলার ফায়সালা এই যে, যে উম্মত ও যে সম্প্রদায় চাই সে যে কোন বংশের, যে কোন বর্ণের অথবা যে কোন ভাষাভাষী হোক- কুরআন মজীদকে নিজের পথের দিশারী বানিয়ে নিজেকে এর অনুসারী করে নিবে এবং এর সাথে এমন সম্পর্ক রাখবে, যা আল্লাহর কালাম হিসাবে তার দাবী, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদার আসনে সমাসীন করবেন। এর বিপরীত যে সম্প্রদায় ও উম্মত এ থেকে মুখ ফিরিয়ে নিবে, সে যদি উন্নতির চরম শিখরেও থাকে, তাহলেও তাকে নীচে ফেলে দেওয়া হবে।
ইসলাম ও মুসলমানদের পুরা ইতিহাস এ হাদীসের সত্যতার সাক্ষী এবং আল্লাহ্ তা'আলার এ ফায়সালা ও বিধানের জ্বলন্ত প্রমাণ। এ হাদীসে اقواما শব্দ দ্বারা এ ইঙ্গিতও পাওয়া যায় যে, উত্থান ও পতনের এ অমোঘ বিধানের সম্পর্ক ব্যক্তির সাথে নয়; বরং উম্মত ও জাতির সাথে।
ইসলাম ও মুসলমানদের পুরা ইতিহাস এ হাদীসের সত্যতার সাক্ষী এবং আল্লাহ্ তা'আলার এ ফায়সালা ও বিধানের জ্বলন্ত প্রমাণ। এ হাদীসে اقواما শব্দ দ্বারা এ ইঙ্গিতও পাওয়া যায় যে, উত্থান ও পতনের এ অমোঘ বিধানের সম্পর্ক ব্যক্তির সাথে নয়; বরং উম্মত ও জাতির সাথে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)