মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৫৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা আ'লা
৫৫. হযরত আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ 'সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা' সূরাটি খুব পছন্দ করতেন। মুসনাদে আহমাদ
کتاب الاذکار والدعوات
عَنْ عَلِيٍّ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ هَذِهِ السُّورَةَ: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى" (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
কিতাবুস সালাতে ঐসব হাদীস অতিক্রান্ত হয়েছে, যেগুলোর দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ জুমুআর নামাযে ও ঈদের নামাযে অধিকাংশ সময় প্রথম রাকাআতে সূরা 'সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা' পাঠ করতেন। তাঁর এ অভ্যাসটির কারণ এই ছিল যে, সূরাটি তার বিষয়বস্তু ও বিশেষ মর্মবাণীর দিক দিয়ে তাঁর কাছে খুবই প্রিয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)