মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৫৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা যিলযাল, সূরা কাফিরুন ও সূরা ইখলাছ
৫৯. হযরত আবূদ দারদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ কি এ বিষয়ে অক্ষম যে, এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করে নিবে? সাহাবীগণ নিবেদন করলেন, এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ কিভাবে পাঠ করতে পারবে? তিনি বললেন, 'কুল হুয়াল্লাহু আহাদ' সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান। (সুতরাং রাতের বেলায় যে এটা পড়ে নিল, সে যেন কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করে নিল।) -মুসলিম
ইমাম বুখারী (রহঃ) এ হাদীসটিই হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিযী এই বিষয়বস্তুর একটি হাদীস হযরত আবূ আইয়্যুব আনসারী রাযি. থেকে রেওয়ায়ত করেছেন।
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟» قَالُوا: وَكَيْفَ يَقْرَأْ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالَ: «قُلْ هُوَ اللهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ» (رواه مسلم والبخارى عن ابى سعيد وروى الترمذى عن ابي ايوب الانصارى بمعناه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান