মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৬৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুল আউযু বি-রাব্বিল ফালাক ও নাস
৬৩. হযরত উকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদা বললেনঃ তোমরা কি অবগত নও যে, আজকের রাতে আমার কাছে যে আয়াত সমূহ নাযিল হয়েছে, (সেগুলো এমনি অনন্য সাধারণ যে,) তার অনুরূপ কখনো দেখা বা শোনা যায়নি। (সে আয়াতগুলো হচ্ছে) কুল আউযু বি-রাব্বিল ফালাক এবং কুল আউযু বি-রাব্বিন্ নাস। (সহীহ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ تَرَ آيَاتٍ أُنْزِلَتِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ দুটি সূরা এদিক থেকে অনন্য যে, এর আগাগোড়াই তাআব্বুয বা আল্লাহর নিকট শরণ প্রার্থনা। অর্থাৎ এ দু'টি সূরায় সমস্ত যাহেরী ও বাতেনী অনিষ্ট থেকে রক্ষাকারী বিরাট আছরও রেখেছেন। এ যেন অনিষ্ট থেকে রক্ষার জন্যে সুপরীক্ষিত দুর্গ। আর এ দুটো সূরা সংক্ষিপ্ত হলেও এর বক্তব্য অনেক ব্যাপক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)