মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৬৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
উপরোক্ত হাদীস সমূহে যে ভাবে খাস খাস সূরা সমূহের ফযীলত বর্ণিত হয়েছে অনুরূপ কোন কোন হাদীসে বিশেষ বিশেষ আয়াতের ফযীলত এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এ সিলসিলার কিছু হাদীস নিম্নে পাঠ করুন!
৬৬. উবাই ইব্ন কা'আব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ ﷺ তাঁকে লক্ষ্য করে বললেন: যে আবূ মুনযির (এটা তাঁর কুনিয়ত বা উপনাম) আল্লাহর কিতাবের সব চাইতে মাহাত্ম্যপূর্ণ কোন আয়াতটি তোমার কাছে রয়েছে, তা কি তুমি জানো? আমি বললাম, আল্লাহ ও তাঁর রসূলই সর্বাধিক জ্ঞাত। তিনি পুনরায় বললেনঃ হে আবূ মুনযির! আল্লাহর কিতাবের সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ কোন্ আয়াতটি তোমার কাছে রয়েছে, তা কি তুমি জ্ঞাত আছো? তখন আমি বললামঃ
اَللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ.
রাবী বলেন, তখন তিনি আমার বুকে হাত চাপড়িয়ে বললেন: তোমার এ ইলম তোমার জন্য অনুকূল ও মুবারক হোক হে আবু মুনযির!
(মুসলিম)
اَللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ.
রাবী বলেন, তখন তিনি আমার বুকে হাত চাপড়িয়ে বললেন: তোমার এ ইলম তোমার জন্য অনুকূল ও মুবারক হোক হে আবু মুনযির!
(মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا الْمُنْذِرِ، أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللهِ تَعَالَى مَعَكَ أَعْظَمُ؟» قَالَ: قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «يَا أَبَا الْمُنْذِرِ أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللهِ تَعَالَى مَعَكَ أَعْظَمُ؟» قَالَ: قُلْتُ: {اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} قَالَ: فَضَرَبَ فِي صَدْرِي، وَقَالَ: «وَاللهِ لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ»(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত উবাই ইব্ন কা'আব (রা) রাসূলুল্লাহ ﷺ-এর প্রশ্নের জবাবে প্রথম বার বলেছেন اللّٰهُ وَرَسُوْلهُ أَعْلَمُ (আল্লাহ এবং তাঁর রাসূলই সর্বাধিক জ্ঞাত যে, কোন্ আয়াতটি কিতাবুল্লাহর মধ্যে সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ)। এ জবাবটি ছিল আদবের চাহিদা সম্মত। কিন্তু যখন তিনি দ্বিতীয়বার ঐ একই প্রশ্ন করলেন তখন উবাই ইব্ন কা'আব (রা) নিজের বিদ্যা-বুদ্ধি অনুযায়ী জবাব দিলেন যে, আমার ধারণা মতে তো اللّٰهُ لا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ অর্থাৎ আয়াতুল কুরসীই হচ্ছে কুরআনুল করীমের সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ ﷺ তাঁর জবাব অনুমোদন করেন এবং এজন্যে তাঁকে সাবাস দেন এবং এই সাবাস দিতে গিয়ে তিনি সম্ভবত এজন্যেই তাঁর বুক চাপড়ালেন যে, কালব (যা ইলম ও মা'রিফতের ধারণ স্থল) বুকের মধ্যেই নিহিত থাকে।
মোট কথা, এ হাদীস দ্বারা জানা গেল যে, কুরআনী আয়াতসমূহের মধ্যে আয়াতুল কুরসীই সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত আর তা এ জন্যে যে, তাতে আল্লাহ তা'আলার একত্ববাদ, পবিত্রতা, কামালিয়াত ও উচ্চ মর্যাদার যে বর্ণনা রয়েছে, তা এক কথায় অনন্য ও অতুলনীয়।
মোট কথা, এ হাদীস দ্বারা জানা গেল যে, কুরআনী আয়াতসমূহের মধ্যে আয়াতুল কুরসীই সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত আর তা এ জন্যে যে, তাতে আল্লাহ তা'আলার একত্ববাদ, পবিত্রতা, কামালিয়াত ও উচ্চ মর্যাদার যে বর্ণনা রয়েছে, তা এক কথায় অনন্য ও অতুলনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)