মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৬৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা বাকারার শেষের আয়াতসমূহ
৬৮. জুবায়র ইব্ন নুফায়র তাবেয়ী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: সূরা বাকারা এমন দুটি আয়াত দ্বারা খতম হয়েছে, যা তিনি তাঁর সেই খাস ভাণ্ডার থেকে প্রদান করেছেন, যা তাঁর আরশের নীচে রক্ষিত। তোমরা নিজেরা তা শিখ এবং তোমাদের মহিলাদেরকেও তা শিক্ষা দাও। কেননা এ আয়াতদ্বয় আগাগোড়াই রহমত এবং আল্লাহ তা'আলার নৈকট্য হাসিলের মাধ্যম স্বরূপ এবং এর মধ্যে অত্যন্ত ব্যাপক অর্থবোধক দু'আ নিহিত রয়েছে।
(দারিমী)
(দারিমী)
کتاب الاذکار والدعوات
عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ خَتَمَ سُورَةَ الْبَقَرَةِ بِآيَتَيْنِ أُعْطِيتُهُمَا مِنْ كَنْزِهِ الَّذِي تَحْتَ الْعَرْشِ، فَتَعَلَّمُوهُنَّ وَعَلِّمُوهُنَّ نِسَاءَكُمْ، فَإِنَّهُمَا صَلَاةٌ وَقُرْآنٌ وَدُعَاءٌ» (رواه الدارمى)
হাদীসের তাখরীজ (সূত্র):
উল্লেখ্য, এ হাদীসের রাবী জুবায়র ইবনে নুফায়র তাবেয়ী। তিনি তাঁর বর্ণনায় ঐ সাহাবীর নাম উল্লেখ করেন নি, যাঁর কাছ থেকে তিনি হাদীসটি শুনেছেন। এ জন্য এটি মুরসাল শ্রেণীভূক্ত হাদীস। অনুরূপ এর আগের হাদীসের রাবী আয়ফা ইব্ন আবদ কালাঈও একজন তাবেয়ী। তিনিও কোন সাহাবীর নাম উল্লেখ না করেই তাঁর হাদীসটি বর্ণনা করেছেন।