মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৭২
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর মর্যাদা ও মাহাত্ম্য
৭২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, দু'আ হচ্ছে (জামে তিরমিযী) ইবাদতের মগজ বা সার নির্যাস স্বরূপ।
کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ مُخُّ العِبَادَةِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
ইবাদতের মূলকথা হচ্ছে আল্লাহ তা'আলার দরবারে নিজের দীনতা হীনতা-নিঃস্বতা ও মুখাপেক্ষিতার অভিব্যক্তি। দু'আর আউয়াল আখির যাহির বাতিন সব কিছু হচ্ছে এটি। এজন্যে দু'আ যে ইবাদতের মগজ এবং সার নির্যাস, তাতে সন্দেহ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)