মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৯০
আযকার এবং দাওয়াত অধ্যায়
দুই: হাত তুলে দু'আ করা
৯০. সাইব ইব্‌ন য়াযীদ তাবেয়ী তাঁর পিতা হযরত য়াযীদ ইব্‌ন সাঈদ ইব্‌ন ছুমামা (রা)-এর যবানীতে বর্ণনা করেন যে, নবী করীম ﷺ-এর নিয়ম ছিল, যখন তিনি দু'আ করতেন তখন হাত দুটি ঊর্ধ্বদিকে উঠাতেন এবং শেষে দুহাত দিয়ে মুখমণ্ডল মুছে নিতেন। -(সুনানে আবূ সাউদ, দাওয়াতে কবীর; বায়হাকী)
کتاب الاذکار والدعوات
عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ، مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ» (رواه ابوداؤد والبيهقى)

হাদীসের ব্যাখ্যা:

দু'আ কালে হাত উঠানো এবং মুখমণ্ডলে হাত মুছে নেয়ার বিবরণ রাসূলুল্লাহ ﷺ থেকে মুতাওয়াতির পর্যায়ের কাছাকাছি রিওয়ায়াত সমূহের দ্বারা প্রমাণিত। যারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন হযরত আনাস (রা) এর একটি হাদীসের দ্বারা তারা প্রভাবান্বিত হয়ে এ ভুল বুজাবুঝির শিকার হয়েছে। ঈমাম নবভী তার শরহে মুহাযযাব (شَرْح مُهَذَّبْ) গ্রন্থে এ সংক্রান্ত প্রায় ত্রিশ খানা হাদীস সঙ্কলিত করে তাদের ভুল বুঝাবুঝির স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। (অর্থাৎ তিনি তাঁদের মতের খণ্ডন করে দিয়েছেন। অনুবাদক)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান