মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৯২
আযকার এবং দাওয়াত অধ্যায়
চার: দু'আর শেষে 'আমীন' বলা
৯২. হযরত আবু যুহাইর নুমাইরী (রাযিঃ) হতে বর্ণিত। এক রাতে রাসূলুল্লাহ ﷺ-এর সাথে বের হলাম। আমরা এমন এক ব্যক্তির নিকটে উপস্থিত হলাম, যে অত্যন্ত মর্মস্পর্শী কাকুতি-মিনতি সহকারে দু'আ করছিল। রাসূলুল্লাহ ﷺ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সে কাকুতি-মিনতিপূর্ণ দু'আ শুনতে লাগলেন।
তখন তিনি বললেন : أَوْجَبَ إِنْ خَتَمَ
-"এ ব্যক্তি তো প্রার্থিত বস্তুর ফয়সলা করেই নিল যদি সে ঠিকমত খতম করতে পারে বা সীল-মোহর লাগাতে পারে।"
তখন সম্প্রদায়ের একব্যক্তি জিজ্ঞেস করলো: হুযুর, খতম করার বা ঠিকমত মোহর লাগানোর পন্থা কি?
জবাবে তিনি বললেন: সর্বশেষে আমীন বলে দু'আ শেষ করবে। (যদি সে এরূপ করে তা হলে আল্লাহর নিকট দু'আ গ্রহণ করিয়েই নিল।) - (আবূ দাউদ)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ، خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَمِعُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْجَبَ إِنْ خَتَمَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بِآمِينَ، فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
খতম শব্দটি শেষ করা এবং মোহরাঙ্কিত করা দু অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। এ দুটি একই শব্দের দুটি প্রকাশভঙ্গি। এজন্যে তরজমায় দুটি শব্দই ব্যবহার করা হয়েছে। হাদীছের আসল শিক্ষা প্রত্যেক দু'আ শেষে বান্দার 'আমীন' বলা চাই। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ! আমার এ দু'আটি কবুল করুন। এই বলেই দু'আ খতম করা উচিত। এর হিকমত অব্যবহিত পূর্বেই লিখা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)