মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৯৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
সে সব দু'আ, যেগুলো বিশেষ ভাবে কবুল হয়ে থাকে
৯৪. হযরত আবূদ্দারদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, কোন মুসলমান যখন তার অনুপস্থিত কোন ভাইয়ের জন্যে দু'আ করে তখন তা কবুল হয়। তার কাছে একজন ফিরিশতা মোতায়েন থাকেন, যার দায়িত্ব হলো যখন সে তার কোন ভাইয়ের জন্য (অনুপস্থিতিতে) কোন মঙ্গলের দু'আ করবে তখন ঐ ফিরিশতা বলেন-আমীন তোমার এ দু'আ আল্লাহ কবুল করুন এবং তোমার জন্যে অনুরূপ মঙ্গল হোক।
-(সহীহ মুসলিম)
-(সহীহ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
গায়েবানা দু'আ কবুলিয়তের ও বরকতের যে বৈশিষ্ট্যর কথা ও হাদীসে উল্লেখিত হয়েছে, তার হেতু স্পষ্টতঃই তার ইখলাস বা অন্তরের নিষ্ঠার প্রাবল্য। এরূপ দু'আ যে নিছক মনোরঞ্জন বা দেখানোর জন্য হয় না, তা বলাই বাহুল্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)