মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৯৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
সে সব দু'আ, যেগুলো বিশেষ ভাবে কবুল হয়ে থাকে
৯৬. হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী করীম ﷺ বলেছেন, পাঁচ ব্যক্তির দু'আ বিশেষভাবে কবুল হয়ে থাকেঃ
১. মযলূমের দু'আ- যাবৎ না সে প্রতিশোধ গ্রহণ করে।
২. হজযাত্রীর দু'আ যাবৎ না সে নিজ ঘরে ফিরে আসে।
৩. আল্লাহর রাহে জিহাদকারী ব্যক্তির দু'আ-যাবৎ না সে শহীদ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
৪. ব্যাধিগ্রস্ত ব্যক্তির দু'আ- যাবৎ না সে নিরাময় হয়।
৫. এক ভাইয়ের জন্যে অপর ভাইয়ের গায়েবানা দু'আ।
এ সব বর্ণনা করার পর তিনি বললেন: এগুলোর মধ্যে সবচাইতে দ্রুত কবুল হওয়ার মত দু'আ হচ্ছে কোন ভাইয়ের জন্যে গায়েবানা দু'আ।
- (দাওয়াতে কবীর: বায়হাকী)

کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَمْسُ دَعْوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ دَعْوَةُ الْمَظْلُوْمِ حَتَّى يَنْتَصِرَ وَ دَعْوَةُ الْحَاجِّ حَتَّى يَصْدِرَ وَ دَعْوَةُ الْمُجَاهِدِ حَتَّى يُفْقَدَ وَ دَعْوَةُ الْمَرِيْضِ حَتَّى يَبْرَأَ وَ دَعْوَةُ الْأَخِ لِأَخِيْهِ بِظَهْرِ الْغَيْبِ , ثُمَّ قَالَ: وَأَسْرَعُ هَذِهِ الدَّعْوَاتِ إِجَابَةُ دَعْوَةُ الْأَخِ بِظَهْرِ الْغَيْبِ. (رواه البيهقى فى الدعوات الكبير)
হাদীসের ব্যাখ্যা:
দু'আ যদি প্রকৃতই দু'আ হয় আর দু'আ কারীর সত্তা এবং তার আমলের মধ্যে কোন কবুলিয়ত পরিপন্থী ব্যাপার-স্যাপার না থাকে তা হলে সাধারণত দু'আ কবূলই হয়ে থাকে। কিন্তু মু'মিন বান্দার এমন কিছু বিশেষ হাল বা আমল থাকে যদ্দরুন রহমতে ইলাহী বিশেষভাবে তার দিকে আকৃষ্ট হয়ে থাকে এবং দু'আ কবুলের বিশেষ যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। এ হাদীসে যে পাঁচ প্রকার দু'আর কথা বলা হয়েছে তন্মধ্যে মযলূমের দু'আ এবং গায়েবানা দু'আর কথা ইতিপূর্বেই আলোচিত হয়েছে।
তারপর হজ্জ ও জিহাদ এমনি দুটি আমল, বান্দা যতক্ষণ তাতে লিপ্ত থাকে, ততক্ষণ যেন সে আল্লাহর দরবারেই উপস্থিত থাকে এবং তাঁর সন্নিধানেই থাকে। অনুরূপ মু'মিন বান্দার রোগব্যাধি তার পাপতাপ থেকে পবিত্রতা অর্জনের পথে বিরাট অগ্রগতির ওসীলা হয়ে থাকে। রোগভোগের শয্যায় শায়িত অবস্থায় সে বেলায়েতের অনেক সোপান অতিক্রম করে, এজন্য তার দু'আও বিশেষভাবে কবুল হয়ে থাকে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)