মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১০৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
শেষ বৈঠকের কিছু দু'আ
১০৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ সালাতে এ দু'আও করতেন:
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتَنِ الْمَحْيَا وَالْمَمَاتِ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَمِنَ الْمَغْرَمِ.
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি- কবরের আযাব থেকে, দাজ্জালের ফিৎনা থেকে, জীবন ও মৃত্যুর ফিৎনা থেকে, পাপের সর্ববিধ কাজ থেকে এবং ঋণের বোঝা থেকে।"
(বুখারী ও মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ يَقُوْلُ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
সহীহ মুসলিমে হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর এ হাদীসের সাথে সাথে হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত হাদীসও বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর দোযখের আযাব, কবরের আযাব, দাজ্জালের ফিৎনা এবং জীবন-মরণের সকল ফিৎনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা চাই। হযরত আবূ হুরায়রা (রা)-এর হাদীস দ্বারা একথা সাব্যস্ত হয়ে গেল যে, এ দু'আটি শেষ বৈঠকে সালামের পূর্বে পড়া হবে। হযরত আবূ হুরায়রা বর্ণিত এ হাদীসটি সহীহ্ মুসলিমের বরাতে মা'আরিফুল হাদীসের তৃতীয় খণ্ডে বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)