মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১১৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
সালাতের পরবর্তী দু'আসমূহ
১১৯. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদা আমার হাত ধরে বললেনঃ হে মু'আয, আল্লাহর কসম, আমি তোমাকে অত্যন্ত ভালবাসি। আমি তোমাকে ওসিয়ত করছি যে, প্রতি সালাতের পর অবশ্যই এ দু'আ করতে ভুলবে নাঃ
اَللّٰهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
"হে আল্লাহ! আমাকে তোমার যিকর তোমার শোকর গোযারী ও তোমার ইবাদত উত্তমরূপে করার তাওফীক দান কর।"
(সুনানে আবূ দাউদ ও নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِىْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: يَا مُعَاذُ، وَاللَّهِ لَأُحِبُّكَ أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَهُنَّ فِي كُلِّ صَلَاةٍ اَنْ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ " (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

অত্যন্ত সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দু'আ। এর মাহাত্ম্য ও গুরুত্বের জন্যে এটাই যথেষ্ট যে, হুযুর ﷺ হযরত মু'আয ইবনে জাবালকে তাঁর ভালবাসার দোহাই দিয়ে অত্যন্ত তাগিদ সহকারে তা শিক্ষা দিয়েছেন এবং তার জন্যে ওসিয়ত করেছেন। অনুরূপ পূর্ববর্তী হাদীসে বর্ণিত اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ ও তিনি হযরত মুসলিম ইবনুল হারিছ (রা)-কে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন এবং তাও অত্যন্ত সংক্ষিপ্ত। এত গুরুত্ব সহকারে হুযুর পাক ﷺ তা শিক্ষা দেওয়া সত্ত্বেও এর কদর না করাটা হচ্ছে একান্তই দুর্ভাগ্যের লক্ষণ। আল্লাহ তা'আলা আমাদের সকলকে তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১১৯ | মুসলিম বাংলা