মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১২৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
সকাল-সন্ধ্যার দু'আসমূহ
১২৪. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ কখনো সকাল-সন্ধ্যায় দু'আর এ কালিমাগুলো পড়া বাদ দিতেন না। সে কালিমাগুলো হচ্ছে:

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِيُّ اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اَللّٰهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ وَعَنْ يَمِينِيْ وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظْمَتِكَ أَنْ اُغْتَالَ مِنْ تَحْتِي. (رواه ابو داود)

"হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা, নিরাপত্তা ও নিরাময়তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি তোমার কাছে আমার ইহলোকের, আমার পরলোকের, আমার পরিবার-পরিজনের এবং আমার সম্পদের ব্যাপারে ক্ষমা, নিরাময়তা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার লজ্জাকর ব্যাপারগুলো তুমি গোপন রাখ এবং আমার পেরেশানীসমূহ দূর করে শান্তি ও নিরাপত্তা দান কর! হে আল্লাহ! আমাকে হিফাযত কর আমার সম্মুখ দিক থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে আমার উপর দিক থেকে এবং তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি যেন আমার নীচ দিক থেকে কোন আপদ আমাকে গ্রাস না করে তা থেকে তুমি আমাকে হিফাযত কর!
(আবূ দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ ابْنَ عُمَرَ قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ، حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর সকাল-সন্ধ্যার দু'আসমূহের মধ্যে এ দু'আটিও অত্যন্ত অর্থপূর্ণ। মানবীয় প্রয়োজনের এমন কোন দিক নেই, যা এ কয়েকটি বাক্য থেকে বাদ পড়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে এর কদর করার এবং এর উপর আমল করার তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান