মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১২৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
সকাল-সন্ধ্যার দু'আসমূহ
১২৫. হযরত ছাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, এমন কোন মুসলিম বান্দা নেই, যে সকাল-সন্ধ্যায় তিনবার পড়বে:
رَضِيْتُ بِاللَّهِ رَبَّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا
(অর্থাৎ আল্লাহকে আমার প্রভুরূপে পেয়ে, ইসলামকে আমার দীনরূপে পেয়ে আর মুহাম্মদ ﷺ-কে নবীরূপে পেয়ে আমি সন্তুষ্ট।)
কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আমার দায়িত্ব হয়ে দাঁড়াবে।
-(মুসনাদে আহমদ ও জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَقُولُ اِذَا أَمْسَي وَاِذَا أَصْبَح ثَلَاثًا رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ " (رواه احمد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
সুবহানাল্লাহ! কতবড় সৌভাগ্যের সুসংবাদ যে, যে মুসলিম বান্দা এ সংক্ষিপ্ত কালিমাগুলো সকাল-সন্ধ্যায় তিন তিনবার মাত্র উচ্চারণ করে আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর দীনের সাথে তার ঈমানী সম্পর্ককে মযবূত করবে, আল্লাহ তা'আলার ফয়সালা হচ্ছে কিয়ামতের দিন তিনি তাকে অবশ্যই খুশি করবেন।
বস্তুত এত বড় সুসংবাদের কথা জানার পরও এ বিরাট নিয়ামত লাভে তৎপর না হওয়া বা এ থেকে গাফেল থাকা চরম বঞ্চনা ছাড়া আর কিছুই নয়।
বস্তুত এত বড় সুসংবাদের কথা জানার পরও এ বিরাট নিয়ামত লাভে তৎপর না হওয়া বা এ থেকে গাফেল থাকা চরম বঞ্চনা ছাড়া আর কিছুই নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)