মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৩১
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
মৃত্যুর সাথে নিদ্রার বেশ সামঞ্জস্য রয়েছে। নিদ্রিত ব্যক্তি মৃত ব্যক্তির মত পৃথিবীর যাবতীয় ব্যাপার-স্যাপার সম্পর্কে বে-খবর থাকে। এ হিসাবে নিদ্রা হচ্ছে জীবন মৃত্যুর মধ্যবর্তী একটি অবস্থা। এ জন্যে রাসূলুল্লাহ ﷺ বিশেষ তাগিদসহ হিদায়াত দিতেন, যেন শয়নের পূর্বে বিশেষ ধ্যান ও মনোযোগের সাথে আল্লাহকে স্মরণ করা হয়, তাঁর দরবারে ক্ষমা প্রার্থনা করা হয় এবং সময়োপযোগী দু'আ করা হয়। এ ব্যাপারে তিনি যে সমস্ত দু'আ শিক্ষা দিয়েছেন এবং নিজে আমল করেছেন, তা নিম্নে পাঠ করুন!

১৩১. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি এক ব্যক্তিকে এ মর্মে আদেশ করলেন, যখন তুমি শয্যা গ্রহণ করবে, তখন আল্লাহর দরবারে আরয করবে:
اَللّٰهُمَّ أَنْتَ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ اَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَ الْعَافِيَةَ.
হে আল্লাহ! তুমিই আমার প্রাণ সৃষ্টি করেছে আর যখন তুমি চাইবে তখন তুমিই তা কেড়ে নেবে, আমার জীবন-মরণ তোমারই হাতে। যদি তুমি আমাকে জীবিত রাখ তা হলে (সকল গুনাহ এবং বালা-মুসীবত থেকে) হিফাযত করবে আর যদি মৃত্যুই দান কর, তা হলে আমাকে মাগফিরাত করবে।
হে আল্লাহ! আমি তোমার দরবারে ক্ষমা ও নিরাময়তা প্রার্থনা করছি।
হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) যখন এ দু'আটি শিক্ষা দিলেন, তখন কেউ একজন জিজ্ঞেস করলো, এটা নিশ্চয়ই আপনি আপনার পিতা হযরত উমর (রা) থেকে শুনে থাকবেন। তিনি বললেন: বরং উমর (রা) এর চাইতে উত্তম সত্তা থেকেই আমি তা শুনেছি, তিনি নবী করীম ﷺ। (সহীহ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ بْنِ عُمَرَ، أَنَّهُ أَمَرَ رَجُلًا قَالَ: إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ «اللهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ الْعَافِيَةَ» فَقِيْلَ لَهُ سَمِعْتَ هَذَا مِنْ عُمَرَ؟ قَالَ: مِنْ خَيْرٍ مِنْ عُمَرَ، مِنْ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ মুখতাসার দু'আটি আবদিয়তের বক্তব্য সমৃদ্ধ। আল্লাহর দরবারে আবদিয়ত, নিজের দীনতা-হীনতা-নিঃস্বতার অভিব্যক্তিই হচ্ছে সর্বাধিক রহমত আকর্ষণকারী। বিশেষত কোন বান্দার এরূপ দু'আ করার তাওফীক হচ্ছে তার প্রতি আল্লাহর খাস রহমতের নজর থাকারই আলামত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)