মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৩৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩৪. হযরত বারা ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাঁকে বলেছেন, যখন তুমি শয্যা গ্রহণ করতে উদ্যত হবে, তখন প্রথমে সালাতের ওযুর মত ওযু করবে, তারপর ডান পার্শ্বের উপর শয়ন করবে এবং আল্লাহর দরবারে এরূপ নিবেদন করবে:
اَللّٰهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَاَلْجَئْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَاَ مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مُتَّ عَلَى الْفِطْرَةِ
"হে আল্লাহ! আমি আমার পূর্ণ সত্তাকে তোমারই হাতে সমর্পণ করলাম। আমার সকল ব্যাপার তোমারই হাতে তুলে দিলাম, তোমাকেই আমার পৃষ্ঠপোষকরূপে গ্রহণ করলাম, তোমারই প্রতাপ ও বিক্রমের ভয়ে ভীত অবস্থায় তোমারই রহমত ও দয়ার আশায় বুক বেঁধে। তুমি ছাড়া আর কোন আশ্রয় স্থল বা নিরাপদ স্থান নেই, হে আমার মওলা! আমি ঈমান এনেছি তোমার সে কিতাবের প্রতি, যা তুমি নাযিল করেছো এবং সে মহান নবীর প্রতি, যাঁকে তুমি প্রেরণ করেছো।
এ দু'আটি শিক্ষা দিয়ে রাসূলুল্লাহ ﷺ হযরত বারাকে বললেন: শয়নকালে এগুলোই যদি হয় তোমার শেষ কথা (অর্থাৎ এর পর আর অন্য বাক্যালাপ না করো) আর এ অবস্থায় তুমি মৃত্যু মুখে পতিত হও, তা হলে তোমার মৃত্যু অত্যন্ত বরকতপূর্ণ এবং স্বভাব ধর্মের উপরই হলো। রাবী বারা ইব্ন আযিব (রা) বলেন, আমি তখনই তা মুখস্থ করতে লাগলাম এবং দু'আর শেষ অংশে বললাম وَبِرَسُوْلِكَ الَّذِي أَرْسَلْتَ নবী করীম ﷺ তা সংশোধন করে দিয়ে বললেন: না বরং বল بِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْت (অর্থাৎ অর্থগত দিক থেকে ঠিক থাকলেও শব্দগত যে ভুলটুকু ছিল, তাও নবী করীম ﷺ ঠিক করে দিলেন।) -(সহীহ বুখারী ও সহীহ্ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ لِىْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ، فَأَنْتَ عَلَى الفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ ". قَالَ: فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، قُلْتُ: وَرَسُولِكَ، قَالَ: «لاَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আতে আল্লাহর প্রতি ভরসা ও আত্মনিবেদনের পূর্ণ অভিব্যক্তি ঘটেছে। সাথে সাথে রয়েছে ঈমানের নবায়ন। এ মর্ম প্রকাশের জন্যে পৃথিবীর কোন বড় কথা সাহিত্যিকও এর চাইতে উত্তম ও যথাযথ বাক্য চয়ন করতে সমর্থ হবে না। নিঃসন্দেহে এটাও নবী করীম ﷺ-এর মু'জিযা সুলভ দু'আগুলোর অন্যতম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)