মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৩৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩৯. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-এর অভ্যাস ছিল, যখন তিনি রাতের বেলা শয্যাগ্রহণ করতে যেতেন, তখন তাঁর দু'হাত একত্রিত করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে তাতে ফুঁক দিতেন তারপর যতটুকু তাঁর হাত পৌঁছতো শরীরের ততটুকু সে দু'হাত দিয়ে মুছে নিতেন। প্রথমে মাথা, মুখমণ্ডল এবং শরীরের সম্মুখের অংশ মুছতেন। এরূপ তিনি তিনবার করতেন। (সুনানে আবূ দাউদ ও তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا، وَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ: يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ " (رواه ابوداؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের একটি বর্ণনায় বাড়তি এতটুকুও আছে যে, হযরত আয়েশা (রা) বলেন: অন্তিম রোগ শয্যায় যখন রাসূলুল্লাহ ﷺ-এর কষ্ট বৃদ্ধি পেলো, তখন তিনি আমাকে আদেশ করলেন: যেন উক্ত সূরা তিনটি পড়ে নিজের হাতে দম করে তাঁর পবিত্র বদন মুছে দেই। সে মতে আমি তা করে দিতাম।
দ্রষ্টব্য: কারো কারো জন্যে নিদ্রাকালীন অন্যান্য দু'আ-দরূদ মুখস্থ করা কঠিন ঠেকলেও কম পক্ষে কুল ইয়া আয়্যুহাল কাফিরূন, কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক ও নাস তো তারা পড়েই নিতে পারেন। তাদের জন্যে এগুলোই সবকিছু। কমপক্ষে এতটুকু আমল তো রীতিমত করা উচিত। যারা এতটুকুও করতে পারেন না, তাদের বঞ্চনা ও দুর্ভাগ্য সত্যিই চিন্তার বিষয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)