মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৪১
আযকার এবং দাওয়াত অধ্যায়
নিদ্রিত অবস্থায় ভয় পেলে পাঠের দু'আ
১৪১. হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন: যখন তোমাদের কোন ব্যক্তি নিদ্রিত অবস্থায় (কোন দুঃস্বপ্ন দেখে) ভয় পেয়ে যায়, তখন সে এরূপ দু'আ করবে:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعَذَابِهِ وَمَنْ شَرٌّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ
আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তার ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের প্ররোচনা ও প্রভাব থেকে এবং তাদের আমার নিকট আগমন (ও উৎপাত) থেকে আশ্রয় প্রার্থনা করছি।"
রাসূলুল্লাহ ﷺ বলেন: তাহলে শয়তান তার কোনই অনিষ্ট করতে পারবে না।
(হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনে 'আস থেকে তাঁর পুত্র এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, আমার পিতা) আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন 'আস তাঁর বালেগ সন্তানদেরকে এ দু'আটি শিক্ষা দিতেন, যাতে করে তারা এর উপর নিয়মিত আমল করে আর তাদের মধ্যকার না-বালেগদের জন্যে একটি কাগজে তা লিখে (তাবিয আকারে) তাদের গলায় ঝুলিয়ে রাখতেন। (সুনানে আবূ দাউদ ও জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعَذَابِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ. فَكَانَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو، يُلَقِّنُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ. (رواه ابوداؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটির দ্বারা জানা গেল যে, ভীতিকর স্বপ্ন শয়তানের প্রভাব বিস্তারেরই ফলশ্রুতিতে হয়ে থাকে। এ দু'আটি নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ শয়তানের কুপ্রভাব থেকে হিফাযত হবে। রাসূলুল্লাহ ﷺ-এর বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আসের এ আমলটি থেকে আরো জানা গেল যে, আল্লাহর নাম বা তাঁর কালাম কাগজে লিখে গলায় তাবিযরূপে ব্যবহার করাও দোষণীয় কিছু নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)