মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৪৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
ঘর থেকে বেরোবার এবং ঘরে ফেরার সময় পড়বার দু'আসমূহ
মানুষের জন্যে সকাল-সন্ধ্যার আবর্তন ও শয়ন-জাগরণের মতো ঘর থেকে বের হয়ে যাওয়া এবং আবার ঘরে ফিরে আসাও তার দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অঙ্গ। বান্দা তার প্রতি পদে পদেই আল্লাহর রহম ও করম এবং তাঁর হিফাযতের মুখাপেক্ষী, এ জন্যে যখনই সে ঘর থেকে বাইরে পদার্পণ করবে অথবা বাইরে থেকে ঘরে ফিরবে তখনই বরকত ও সাহায্য প্রার্থনা করে আল্লাহর দরবারে তার দু'আ করা উচিত। রাসূলুল্লাহ ﷺ এরূপ ক্ষেত্রে যে সব দু'আ-কালাম শিক্ষা দিয়েছেন, তা নিম্ন লিখিত হাদীসসমূহে পাঠ করুন।

১৪৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন কোন ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে:
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
অর্থাৎ "আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহরই উপর আমার ভরসা, কোন মঙ্গল লাভ বা অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার সফলতা অর্জন একমাত্র তাঁরই হুকুমে সম্ভব।"
তখন অদৃশ্য জগত থেকে তার উদ্দেশ্যে বলা হয় (অর্থাৎ ফিরেশতাগণ তার উদ্দেশ্যে বলেন) হে আল্লাহর বান্দা, তোমার এ দু'আটি তোমার জন্যে যথেষ্ট, তুমি পূর্ণ দিকদর্শন লাভ করেছো এবং তোমার হিদায়াতের ফয়সালা হয়ে গেছে।” আর শয়তান নিরাশ হয়ে তার নিকট থেকে দূরে সরে যায়। -(আবু দাউদ ও তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: يُقَالُ حِينَئِذٍ: هُدِيتَ، وَكُفِيتَ، وَوُقِيتَ، فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ. (رواه ابوداؤد والترمذى واللفظ له)
হাদীসের ব্যাখ্যা:
এ মুখতাসার হাদীসের পয়গাম ও মর্মবাণী হচ্ছে, বান্দা যখন ঘর থেকে বাইরে পদার্পণ করবে, তখন সে যেন নিজেকে একান্তই নিঃস্ব ও অসহায় এবং আল্লাহর রহমত ও হিফাযতের একান্তই মুখাপেক্ষী মনে করে, নিজেকে তাঁরই হিফাযতে সমর্পণ করে। তাহলে আল্লাহ তা'আলা তাকে তাঁর নিজ হিফাযতে নিয়ে নেবেন। শয়তান তার কোনই অনিষ্ট করতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)