মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৬৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
বিবাহ-শাদী সংক্রান্ত দু'আ সমূহ

বিয়ে-শাদীও মানবজীবনের জন্য অপরিহার্য। বাহ্যত তার সম্পর্ক কেবল মানুষের একটি জৈবিক ও পাশবিকতার সহিত। তাই এ সময় তার আল্লাহর কথা বিস্তৃত থাকার সমূহ আশঙ্কা রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ ঐ সময়ও উম্মতকে আল্লাহর দিকে নজর রাখার এবং এ ব্যাপারে কল্যাণ অকল্যাণও একান্তই তাঁরই হাতে রয়েছে বলে বিশ্বাস রেখে দু'আ করায় শিক্ষা দিয়েছেন। এ ভাবে তিনি জীবনের এ দিকটিকেও ইবাদত-বন্দেগীর রঙে রঞ্জিত করে দিয়েছেন।
১৬৩. হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি কোন নারীকে বিয়ে করে অথবা কোন সেবক-ভৃত্য খরিদ করে, তখন এরূপ দু'আ করবে:

اَللّٰهُمَّ إِنِّي اَسْألُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

-"হে আল্লাহ্! এর মধ্যে বা তার স্বভাব প্রকৃতিতে যে কল্যাণ রয়েছে, আমি তা তোমার কাছে প্রার্থনা করছি এবং তোমার নিকট এর অনিষ্ট এবং তার প্রকৃতিতে নিহিত অমঙ্গল থেকে আশ্রয় প্রার্থনা করছি।"
-(সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজা)
کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ. (رواه ابوداؤد وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান