মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৭৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
দুশ্চিন্তাকালীন দু'আ
১৭৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন কোন দুশ্চিন্তা বা দুর্ভাবনায় পড়তেন, তখন তাঁর দু'আ হতো এরূপ:
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْتُ .
"হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, তোমারই রহমতের ওসীলায় ফরিয়াদ করছি।" আর (অন্যদেরকে লক্ষ্য করে) বলতেন: ইয়া যাল জালালি ওয়াল ইকরাম-কে শক্তভাবে আকড়ে ধর! (অর্থাৎ এ কালিমার সাহায্যে আল্লাহর দরবারে রহমতের ফরিয়াদ করতে থাক।
-(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَنَس قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَرَبَهُ أَمْرٌ قَالَ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ. وقَالَ: أَلِظُّوابِيَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ. (رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান