মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৮০
আযকার এবং দাওয়াত অধ্যায়
বিপদ-আপদকালে পাঠ করার দু'আ সমুহ
১৮০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন তোমরা কোন বিষম সঙ্কটে পতিত হবে তখন বলবে:
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ
-"আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্ম-বিধায়ক!"
-(ইব্ন মরদুইয়া)
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ
-"আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্ম-বিধায়ক!"
-(ইব্ন মরদুইয়া)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِذَا وَقَعْتُمْ فِي الْأَمْرِ الْعَظِيْمِ فَقُوْلُوْا: حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ. (رواه ابن مردويه)
হাদীসের ব্যাখ্যা:
এটিও কুরআন মজীদের একটি খাস কালিমা। সহীহ বুখারীতে হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর বরাতে বর্ণিত হয়েছে যে হযরত ইবরাহীম আলাইহিস সালামকে যখন তাঁর সম্প্রদায়ের মূর্তি পূজকরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তখন তাঁর যবান মুবারকেও এ কালিমাই জারী ছিল। তিনি বলে যাচ্ছিলেন:
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ
বিপদে আপদে প্রতিটি মুমিনের মুখে এ ধ্বনিটিই থাকা বাঞ্ছনীয়।
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ
বিপদে আপদে প্রতিটি মুমিনের মুখে এ ধ্বনিটিই থাকা বাঞ্ছনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)