মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৮৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
আনন্দ ও শোকে পাঠের দু'আ
১৮৬. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন এমন কোন বস্তু দর্শন করতেন, যা দেখে তিনি আনন্দিত হতেন তখন তিনি বলতেন:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
-"সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যার করুণায় সমস্ত কল্যাণ পূর্ণতা লাভ করে।"
আর যখন তিনি এমন কোন বস্তু দর্শন করতেন, যা তাঁর কাছে অপসন্দনীয় ঠেকতো তখন বলতেন : - اَلْحَمْدُ لِلّٰهِ عَلَى كُلِّ حَالٍ
-"সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা।"
-(ইবনুন নাজ্জার)

کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ قَالَتْ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ: إِذَا رَأَى مَا يَسُرُّ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ» ، وَإِذَا رَأَى شَيْئًا مِمَّا يَكْرَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ» (رواه ابن النجار)
হাদীসের ব্যাখ্যা:
এ দুনিয়ায় যা কিছু সংঘটিত হয়, তা আমাদের জন্যে আনন্দদায়ক হোক বা নিরানন্দের ব্যাপার, নিঃসন্দেহেই তা আল্লাহ তা'আলার হুকুমেই হয়ে থাকে। আর তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী ও পরম কুশলী। তাঁর কোন হুকুম বা ফয়সালা হেকমত শূন্য নয়। এজন্যে সর্বাবস্থায়ই তিনি প্রশংসার হকদার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)