মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৯০
আযকার এবং দাওয়াত অধ্যায়
রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে পড়বার দু'আসমূহ
১৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন অসুস্থ হতেন, তখন মুআব্বিযাত পড়ে নিজের উপর দম করতেন এবং নিজের হাত দিয়ে নিজের পবিত্র দেহ মুছতেন। তারপর যখন তাঁর অন্তিম ব্যাধি দেখা দিল যাতে তাঁর ইন্তিকাল হয়, তখন ঐ মুআব্বিযাত পড়ে আমিই তাঁকে দম করতাম যা পড়ে তিনি নিজে দম করতেন এবং তার পবিত্র হাত দিয়ে তার পবিত্র দেহ মুছে দিতাম।
-(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ رَضِي الله عَنهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ، فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، كُنْتُ أَنْفِثُ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ الَّتِي كَانَ يَنْفِثُ، وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে মুআ'ব্বিযাত বলতে যে কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বি-রাব্বিল ফালাককেই বুঝানো হয়েছে, তা বলাই বাহুল্য। আবার এর দ্বারা সে সব দু'আও বুঝানো হতে পারে, যেগুলোর দ্বারা আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করা হয়ে থাকে এবং পীড়িত হলে তিনি যে সব দু'আ পড়ে প্রায়ই দম করতেন। এ জাতীয় কিছু দু'আ উপরে উল্লিখিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৯০ | মুসলিম বাংলা