মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৯২
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাঁচি কালীন দু'আ
১৯২. হযরত সালামা ইব্ন আকওয়া' (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তির রাসূলুল্লাহ ﷺ-এর এর সম্মুখে হাঁচি আসলে তিনি তাঁকে ইয়ারহামুকাল্লাহ বলে দু'আ দিলেন। তারপর আরেক ব্যক্তি তাঁর কাছে হাঁচি দিলে তিনি বললেন: লোকটি সর্দি-কাশিতে আক্রান্ত।
-(মুসলিম)
-(মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ سَلَمَةُ بْنِ الأَكْوَعِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطَسَ رَجُلٌ عِنْدَهُ فَقَالَ لَهُ: ((يَرْحَمُكَ اللَّهُ)). ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((الرَّجُلُ مَزْكُومٌ. (رواه مسلم وفى رواية للترمذى انه قال له فى الثالثة انه مزكوم)
হাদীসের ব্যাখ্যা:
তিরমিযী শরীফের এক রিওয়ায়াতে আছে, তিনি তৃতীয়বারে তাকে বললেনঃ লোকটি সর্দিগ্রস্ত। (এ জন্যে প্রতিবার ইয়ারহামুকাল্লাহ্ বলা জরুরী নয়।)
অপর এক সাহাবী হযরত উবায়দ ইব্ন আবূ রিফা'আ (রা) থেকে হুযুর ﷺ-এর একটি রিওয়ায়াত বর্ণিত আছে:
شَمِّتِ الْعَاطِسَ ثَلٰثًا فَمَا زَادَ فَإِنْ شِئْتَ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَلَا
হাঁচি দাতাকে তিনবার পর্যন্ত ইয়ার মামুকাল্লাহ বলবে, তার বেশিবার ইচ্ছে হলে বলবে ইচ্ছে না হলে বলবে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)