মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৯৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাঁচি কালীন দু'আ
১৯৩. হযরত আবদুল্লাহ ইবনে উমরের খাদেম হযরত নাফি' থেকে বর্ণিত। হযরত ইবনে উমরের কাছে একব্যক্তির হাঁচি আসলে সে বলে উঠলো, الْحَمْدُ لِلّٰه وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللّٰهِ (আলহামদু লিল্লাহ্ এবং নবী করীমের প্রতি সালাম) তখন হযরত ইবনে উমর (রা) বললেন: আমিও বলি, আলহামদুলিল্লাহ ওসসালাতু আলা রাসুলিল্লাহ! অর্থাৎ এ কালামটি তো নিঃসন্দেহে একটি ভাল কালিমা, এতে আল্লাহর প্রশংসা ও রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সালাম রয়েছে; কিন্তু এ মওকায় তা' বলাটা সহীহ নয়। রাসূলুল্লাহ (স) এরূপ ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন: اَلْحَمْدُ لِلّٰه وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللّٰهِ (সমস্ত প্রশংসা সর্বাবস্থায় আল্লাহর) বলতে। -(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ نَافِعٍ أَنَّ رَجُلاً عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ. قَالَ ابْنُ عُمَرَ وَأَنَا أَقُولُ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنَا أَنْ نَقُولَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর একথা দ্বারা একটি বড় গুরুত্বপূর্ণ ও নীতিগত শিক্ষা এটা জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন খাস মওকায় পড়ার জন্যে যে সব দু'আ-কালাম শিক্ষা দিয়েছেন, এর সাথে সালাত ও সালাম বাড়িয়ে বলাও দুরস্ত নয়-যদিও সালাত ও সালাম বা দরূদ শরীফ যে একটি উত্তম আমল তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ ﷺ-এর পূর্ণ কদরদানী, তাঁর মূল্যবান অবদান অনুধাবন করার এবং তাঁর পূর্ণ ইত্তেবা'-অনুসরণের তওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান