মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২০৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
আরাফাতের দু'আ

৯ যিলহজ্বে আরাফাতের ময়দানে যখন আল্লাহর খাস মেহমান হাজীগণ আল্লাহ তা'আলার দরবারে হাযির হন তখন কিতাবুল হজ্ব-এ বর্ণিত হাদীসসমূহ অনুসারে সেখানে মুশলধারে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। দু'আ কবুল হওয়ার জন্যে এটা হচ্ছে সবচাইতে খাস মওকা। এ মওকায় পাঠের যে সব দু'আ রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত আছে, তা নিম্নে দেয়া হলো:
২০৪. হযরত আমর ইবনে শুআইব তাঁর পিতা থেকে, তিনি তাঁর পিতার (অর্থাৎ আমরের পিতামহের) সূত্রে বর্ণনা করেন, আরাফাতের দিনের সর্বোত্তম দু'আ যা আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের মুখে উচ্চারিত হয়েছে, তা হচ্ছে:
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই; তিনি একক তাঁর কোন শরীক বা সমকক্ষ নেই। রাজত্ব তাঁরই আর সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই; আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান সবকিছুই তাঁর কুদরাতের অধীন।
(তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اَفْضَلُ الدُّعَاءِ يَوْمَ عَرَفَةَ، وَاَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ " (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ কালিমাটি যদিও বাহ্যত নিছক আল্লাহর প্রশংসা ও স্তব-স্তুতি, এতে বাহ্যত কোন প্রার্থনা বা আরজি নেই, কিন্তু তিনিই একমাত্র প্রতিপালক প্রভু, তিনিই একমাত্র উপাস্য, প্রতিটি ব্যাপার তাঁরই কুদরতের অধীন এবং রাজত্ব ও নিরংকুশ ক্ষমতা একমাত্র এবং একমাত্র তাঁরই। এটাও দু'আরই রূপান্তর। বরং এটা বড় অলঙ্কার সমৃদ্ধ দু'আ। যিকিরের কালিমা সমূহ সংক্রান্ত আলোচনায় যেখানে ইতিপূর্বে এ কালিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে এর বিশদ বর্ণনা রয়েছে:
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান