মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২০৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২০৯. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنٰى
“হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি হিদায়াত, তাকওয়া, সচ্চরিত্রত এবং প্রাচুর্য (সৃষ্ট জগতের কারো কাছে মুখাপেক্ষী না হওয়া।)
-(মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আতে চারটি বস্তু আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা করা হয়েছেঃ
১. হিদায়াত অর্থাৎ হক পথে চলা এবং তার উপর অটল থাকা
২. তাকওয়া-পরহেযগারী অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে পোষণ করে তাঁর অবাধ্যত থেকে আত্মরক্ষা করে চলা।
৩. সচ্চরিত্রতা বা চারিত্রিক সুষমা।
৪. প্রাচুর্য অর্থাৎ অন্তরের এমন অবস্থা। যাতে বান্দা কোন সৃষ্ট জীবের প্রতি মুখাপেক্ষী বোধ না করে। তার মালিকের দানকে নিজের জন্য যথেষ্ট মনে করে।
এ দু'আটিও جوامع الكلم এর একটি উজ্জ্বল নিদর্শন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)