মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২১১
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২১১. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে এরূপ দু'আ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে, তুমি আল্লাহ তা'আলার দরবারে এরূপ আরয করবেঃ
اَللّٰهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِّنْ عَلَانِيَتِي وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَالْمُضِلِّ.
হে আল্লাহ! আমার বাতিনকে আমার যাহির থেকে উত্তম করে দাও! আমার যাহিরকে পুণ্যমণ্ডিত কর! হে আল্লাহ! তুমি তোমার বান্দাদেরকে যে উত্তম পরিবার-পরিজন উত্তম ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি দান কর, যারা না নিজে পথভ্রষ্ট না অন্যদেরকে পথভ্রষ্টকারী, তা-ই আমাকে দান কর।"

کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ رَضِي الله عَنهُ قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قُلْ: اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي، وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ المَالِ وَالأَهْلِ وَالوَلَدِ، غَيْرِ الضَّالِّ والْمُضِلِّ " (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আর প্রথম অংশ হচ্ছে এই যে, হে আল্লাহ, আমাকে এমনি উত্তম চরিত্রের অধিকারী কর যে, আমার যাহির-বাতিন উভয়টাই যেন উত্তম হয় এবং আমার বাতিনকে যাহির থেকে উত্তম করে দাও! আর এর দ্বিতীয় অংশ হলো, আমার পরিবার
-(জামে' তিরমিযী)
আমার আওলাদ এবং আমার বিত্ত বৈভব সবকিছু যেন উত্তম হয়; না নিজে তারা বিভ্রান্তির শিকার হবে আর না অন্যদের জন্যে তারা বিভ্রান্তির কারণ হবে।
-(জামে' তিরমিযী)
আমার আওলাদ এবং আমার বিত্ত বৈভব সবকিছু যেন উত্তম হয়; না নিজে তারা বিভ্রান্তির শিকার হবে আর না অন্যদের জন্যে তারা বিভ্রান্তির কারণ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)