মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২১৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২১৮. হযরত বুরায়দা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেন:
اَللّٰهُمَّ اجْعَلْنِي شَكُورًا وَاجْعَلْنِي صَبُوْرًا وَاجْعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا -
"হে আল্লাহ! আমাকে তোমার শুকরিয়া আদায়কারী বান্দা বানাও, আমাকে তোমার সবুরকারী বা ধৈর্যশীল বান্দা বানাও। আমাকে আমার নিজের চোখে ছোট এবং লোকের চোখে বড় বানাও।"
-(বায্যার)

کتاب الاذکار والدعوات
عَنْ بُرَيْدَة مَرْفُوْعًا اللَّهُمَّ اجْعَلنِي شكُورًا اللَّهُمَّ اجْعَلنِي صبورا اللَّهُمَّ اجْعَلنِي فِي عَيْني صَغِيرا وَفِي أعين النَّاس كَبِيرا. (رواه البزار)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আটির শেষ অংশ বিশেষত প্রণিধানযোগ্য। বান্দার উচিত নিজেকে সে দীন-হীন ও ছোট মনে করবে এবং সাথে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করবে যেন অন্যদের দৃষ্টিতে সে তুচ্ছ ও হীন প্রতিপন্ন না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)