মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২২৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৪. ইমাম মালিক (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট এ রিওয়ায়াত পৌঁছেছে যে রাসূলুল্লাহ ﷺ এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي اَسْئَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَإِذَا أَرَدْتَ بِقَوْمٍ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ
"হে আল্লাহ! আমি তোমার দরবারে প্রার্থনা করছি আমাকে তাওফীক দিন যেন ভাল কাজ করতে পারি এবং মন্দ কাজ ত্যাগ করতে পারি, তোমার মিসকীন বান্দাদেরকে ভাল বাসতে পারি এবং যখন তুমি কোন সম্প্রদায়কে ফিৎনাগ্রস্ত ও বিপর্যস্ত করার ফয়সালা করবে, তখন আমাকে সে ফিৎনায় ফেলার পূর্বেই তোমার কাছে উঠিয়ে নেবে।
-(মুআত্তা ইমাম মালিক)

کتاب الاذکار والدعوات
عَنْ مَالِكٍ قَالَ: بلغنى أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يدعوا "اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ" (مالك فى الموطا)
হাদীসের ব্যাখ্যা:
ইতিপূর্বেই বলা হয়েছে যে, ইমাম মালিক (রহ) তাবে তাবিয়ীন ছিলেন। তিনি কখনো কখনো কোন কোন হাদীস সনদ বর্ণনা ব্যতিরেকেই কেবল আমার কাছে এরূপ রিওয়ায়াত পৌঁছেছে বলে বর্ণনা করে দিতেন। মুহাদ্দিসীনের পরিভাষায় এ হাদীস গুলোকে بلاغات مالك বলা হয়ে থাকে এবং হাদীস শাস্ত্র বিশারদগণের নিকট এগুলো বিশ্বস্ত ও গ্রহণযোগ্য। এ রিওয়ায়াতটিও সে পর্যায়েরই একটি রিওয়ায়াত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)