মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২২৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৭. হযরত শাদ্দাদ ইব্ন আওস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে শিক্ষা দিতেন যেন আমরা আল্লাহর দরবারে এরূপ দু'আ করি:
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتِ فِي الْأَمْرِ وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا وَقَلْبًا سَلِيمًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ -
“হে আল্লাহ! তোমার কাছে প্রার্থনা করছি দীনের ব্যাপারে দৃঢ়তা-অবিচলতা এবং উন্নতমানের যোগ্যতা ও বোধ শক্তি। এবং তোমার কাছে প্রার্থনা করছি তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের এবং উত্তমরূপে ইবাদতের তাওফীক। আর প্রার্থনা করছি তোমার নিকট সত্যবাদী রসনা ও বিমল অন্তর এবং আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট সে সব অনিষ্ট থেকে, যা তুমিই অবগত রয়েছ এবং প্রার্থনা করছি তোমার নিকট সে সব কল্যাণ, যা তুমিই অবগত রয়েছো এবং তোমার নিকট ক্ষমা প্রর্থনা করছি সে সব অপরাধ ও পাপতাপ থেকে, যা তুমিই অবগত রয়েছ। কেননা, তুমি সকল গোপনীয় ও লোকচক্ষুর অন্তরালে থাকা ব্যাপারসমূহ সম্পর্কে সম্যক অবহিত।" -(তিরমিযী ও নাসায়ী)

کتاب الاذکار والدعوات
عَنْ شَدَّادَ بْنَ أَوْسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا أَنْ نَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ، وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا، وَقَلْبًا سَلِيمًا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الغُيُوبِ»
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আটির এক একটি অংশ নিয়ে ভাবুন-এর মধ্যে একজন মু'মিনের ঈপ্সিত প্রতিটি ব্যাপারই শামিল রয়েছে। ইব্ন আসাকিরও হাদীসটি রিওয়ায়াত করেছেন। তাঁর রিওয়ায়াতে বাড়তি এতটুকু আছে যে, রাসূলুল্লাহ ﷺ শাদ্দাদ ইব্ন আওস (রা)-কে এ দু'আটি শিক্ষা দেওয়ার পর বলেছিলেন:
"হে শাদ্দাদ ইব্ন আওস! যখন তুমি দেখতে পাবে যে, লোক রাজস্বরূপে স্বর্ণরৌপ্য সম্পদ ভাণ্ডারে তুলছে তখন তুমি এ দু'আকেই তোমার সম্পদ ভাণ্ডার জ্ঞান করবে।"

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)