মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২২৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৯. হযরত তারিক আশজাই (রা) বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে এক ব্যক্তি হাযির হয়ে তাঁকে প্রশ্ন করলো, আমি যখন আমার মনিবের (মানে আল্লাহ্) কাছে প্রার্থনা করবো, তখন কি বলবো? (অর্থাৎ কি বলে তাঁর কাছে দুআ করবো?) তখন তিনি বললেন: তুমি এ ভাবে দুআ করবে:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي
"হে আল্লাহ! আমাকে মাফ করে দাও! আমাকে দয়া কর! আমাকে নিরাময় কর! আরাম দাও! আমাকে রিযিক দান কর!"
এ সময় তিনি তাঁর পবিত্র হাতের চারটি আঙ্গুল একত্রিত করে (চার বিষয়ের প্রতি) ঈঙ্গিত করলেন, শুধু বৃদ্ধাঙ্গুলি ছাড়া এবং বললেন- এ চারটি কালিমা তোমার দীন ও দুনিয়ার সকল স্বার্থকে শামিল করে নিয়েছে।"
-(মুসান্নাফ ইব্ন আবূ শায়বা)

کتاب الاذکار والدعوات
عَنْ طَارِقٍ الْأَشْجَعِيُّ قَالَ: "سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي؟ قَالَ: " قُلْ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَعَافِنِي وَارْزُقْنِي - وَجَمَعَ أَصَابِعَهُ الْأَرْبَعَ إِلَّا الْإِبْهَامَ - فَإِنَّ هَؤُلَاءِ يَجْمَعْنَ لَكَ دِينَكَ وَدُنْيَاكَ "
হাদীসের ব্যাখ্যা:
নিঃসন্দেহে যার দুনিয়ায় তার চাহিদা অনুযায়ী জীবিকা ও শান্তি সচ্ছলতা জুটে যায় আর আখিরাতেও তার মাগফিরাত ও রহমতের ফয়সালা হয়ে যায়, সে তো প্রকৃতপক্ষে সব কিছুই পেয়ে গেল। এটাও রাসূলুল্লাহ ﷺ-এর বাতানো একটি অন্যতম সংক্ষিপ্ত অথচ ব্যাপক দু'আ।
সহীহ মুসলিমের এক রিওয়ায়াতে আছে, যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতো তখন রাসূলুল্লাহ ﷺ সর্বপ্রথম তাকে সালাত শিক্ষা দিতেন এবং এ দু'আটিও সাথে সাথে শিক্ষা দিতেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)