মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৩২
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ إِنِّي اَسْئَلُكَ عِيشَةً نَقِيَّةً وَمِيْتَةً سَوِيَّةً وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فَاضِحٍ
"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি পরিচ্ছন্ন জীবন এবং সরল-সহজ মৃত্যু (যা অপমৃত্যু হবে না) এবং (আসল বাসস্থান আখিরাতের দিকে) এমন প্রত্যাবর্তন, যাতে কোন অপমান-অপযশ নেই।
-(মুসনাদে বায্যার, মুস্তাদরাক হাকিম, মু'জামে কবীর, তাবারানী সঙ্কলিত)
کتاب الاذکار والدعوات
عن ابن عمر (مَرْفُوْعًا) اللهم إني أسألك عيشة نقية، وميتة سوية، ومردا غير مخز، ولا فاضح. (رواه البزار والحاكم والطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

মানুষের মঞ্জিল হচ্ছে তিনটি:
১. পার্থিব জীবন
২. মৃত্যু এবং
৩. পরকাল
এ সংক্ষিপ্ত দু'আতে তিনটি মঞ্জিলের জন্যে অত্যন্ত সরল-সহজ ভাবে সর্বোত্তম প্রার্থনাই নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান