মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৩৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৫. উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمُرِي
-"হে আল্লাহ্! আমার বার্ধক্য কালে এবং আমার জীবনের অন্তিম অংশে আমার জীবিকা প্রশস্ততর করে দিও।"
-(মুস্তাদরকে হাকিম)
اَللّٰهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمُرِي
-"হে আল্লাহ্! আমার বার্ধক্য কালে এবং আমার জীবনের অন্তিম অংশে আমার জীবিকা প্রশস্ততর করে দিও।"
-(মুস্তাদরকে হাকিম)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ (مَرْفُوْعًا) «اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي، وَانْقِطَاعِ عُمُرِي» (رواه الحاكم)
হাদীসের ব্যাখ্যা:
বার্ধক্য বা জীবনের শেষ অংশে জীবিকার অসচ্ছলতা অধিক কষ্টের কারণ হতে পারে। কেননা তখন মানুষ দৌড়-ঝোপ বা চেষ্টা-তদবীর করতে পারে না। এ ছাড়া এ সময়টা মৃত্যুর নিকটবর্তী কাল হয়ে থাকে। প্রত্যেক মু'মিনেরই আন্তরিক কামনা থাকে, এ সময়টা যেন আল্লাহর স্মরণ এবং পরকালের প্রস্তুতি গ্রহণের জন্যে অন্যান্য সাংসারিক চিন্তা থেকে মুক্ত থাকা যায়। এ জন্যে এ দু'আটি প্রতিটি মু'মিনের অন্তরের ধ্বনি হওয়া উচিৎ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)