মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৩৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৭. হযরত আবু উসামা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَاَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّه. -
-"হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করে দাও! আমাদের প্রতি সদয় হও! আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও! আমাদের (দু'আ-দরূদ, ইবাদত-বন্দেগী) কবুল কর এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবে এবং আমাদের সকল ব্যাপার দুরস্ত করে দাও।"
তখন তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্যে আরো বেশি দু'আ করুন! তখন তিনি বললেন:
এ দু'আতে কি আমি সকল অভীষ্ট বস্তুই একত্রিত করে দেই নি?
-(মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজা, মু'জামে কবীর)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي أُمَامَةَ (مَرْفُوْعًا) " اللهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ، وَنَجِّنَا مِنَ النَّارِ، وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ " قِيْلِ زِدْنَا قَالَ :«أَوَ لَيْسَ قَدْ جَمَعْنَا الْخَيْرَكُلَّهُ» (رواه احمد وابن ماجه والطبرانى فى الكبير)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আতে আল্লাহ তা'আলার নিকট মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করা হয়েছে। রহমত প্রার্থনা করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি ও কবুলিয়তের দু'আ করা হয়েছে। জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তির দু'আ করা হয়েছে। সর্বশেষে সকল ব্যাপারের তথা সকল মুয়ামেলা এবং সকল অবস্থা দুরস্ত করার প্রার্থনা জানান হয়েছে।
বলা বাহুল্য, এর পর মানুষের আর কোন প্রয়োজনই অবশিষ্ট থাকে না। এর পর আর যা কিছুই বলা হবে তা হবে এরই ব্যাখ্যা স্বরূপ। এজন্যেই রাসূলুল্লাহ ﷺ أَوْ لَيْسَ قَدْ جَمَعْنَا الْخَيْرَ كُلَّه ؟ :
-"আমি কি এতে সকল কল্যাণকর ব্যাপারই শামিল করে নেইনি, যা একজন মানুষের দুনিয়া ও আখিরাতে অভীষ্ট মকসুদ হতে পারে?"

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)