মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৪১
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪১. হযরত আবূ উমামা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ نَفْسًا مُطْمَئِنَّةً تُؤْمِنُ بِلِقَائِكَ وَتَرْضَى بِقَضَائِكَ وَتَقْنَعُ بِعَطَائِكَ
-"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি পরিতৃপ্ত হৃদয়, মৃতুর পর তোমার সদনে হাযির হওয়ার প্রত্যয়ে যে হৃদয় প্রত্যয়ী, তোমার ফয়সালায় যে সন্তুষ্ট, তোমার পক্ষ থেকে যে দানই প্রদও হোক তাতেই যে তৃপ্ত।”
(মুখতারা যিয়া মাকদেসী সঙ্কলিত এবং মু'জামে কবীর তাবারানী সঙ্কলিত)
کتاب الاذکار والدعوات
عن أبي أُمَامَةَ (مَرْفُوْعًا) قُلْ «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ نَفْسًا بِكَ مُطْمَئِنَّةً، تُؤْمِنُ بِلِقَائِكَ، وَتَرْضَى بِقَضَائِكَ، وَتَقْنَعُ بِعَطَائِكَ» (رواه الضياء فى المختاره والطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

পরিতৃপ্ত হৃদয় বা নফসে মুৎমায়েন্না বলে ঐ হৃদয়কে, যার এসব গুণ রয়েছে। আর এটা এমনি একটা নিয়ামত, যা বিশিষ্ট থেকে বিশিষ্টতর বান্দারাই কেবল লাভ করে থাকেন। আল্লাহ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান