মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৪৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪৪. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ ارْزُقْنِي عَيْنَيْنِ هَطَّالَتَيْنِ تَسْقِيَانِ الْقَلْبَ بِذُرُوفِ الدَّمْعِ مِنْ خَشْيَتِكَ قَبْلَ أَنْ تَكُوْنَ الدَّمُ دَمْعًا وَالْأَضْرَاسُ جَمْرًا -
"হে আল্লাহ! আমাকে এমন দু'টি অশ্রু বর্ষণকারী চোখ দান কর, যা তোমার ভয়ে অশ্রুবর্ষণ করে আমার হৃদয়কে সিক্ত করে সে দিনের পূর্বে, যে দিন অনেক চোখই রক্তাশ্রু বর্ষণ করবে আর অনেক অপরাধী ব্যক্তির চোয়ালই (জ্বলে-পুড়ে) অঙ্গারে পরিণত হবে।"
(ইব্‌ন আসাকির)
کتاب الاذکار والدعوات
عن ابن عمر (مَرْفُوْعًا) "اللهم ارزقني عينين هطالتين، تشفيان القلب بذروف الدمع من خشيتك قبل أن تكون الدموع دما، والأضراس جمرا" (رواه ابن عساكر)

হাদীসের ব্যাখ্যা:

যে সব বান্দাকে আল্লাহ তা'আলা হাকীকতের জ্ঞান দান করেছেন তাদের দৃষ্টিতে সে সব চোখই দৃষ্টিশক্তি সম্পন্ন, যেগুলো আল্লাহর ভয়ে অশ্রুপাত করে এবং তাদের অন্তর সে বর্ষণেই সিক্ত হয়। এজন্যে তাঁরা অশ্রু বর্ষণকারী চোখের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান